জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন প্রস্তুতি ক্যাম্প
About Course
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO)-এর ফাউন্ডেশন পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দ্য অলিম্পিয়াড একাডেমির বিশেষভাবে ডিজাইন করা প্রস্তুতি কোর্স এটি।
এই কোর্সে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো ধাপে ধাপে ভিডিও লেকচারের মাধ্যমে শেখানো হয়েছে, সাথে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় বিস্তারিত নোট এবং প্রতিটি টপিকের পর অনুশীলনের জন্য কুইজ। পদার্থবিজ্ঞান অংশে রাশি ও পরিমাপ, ভেক্টর ও গতি, বল ও নিউটনের সূত্র, ভরবেগ ও শক্তি, মহাকর্ষ, তড়িৎ (স্থির ও চল) এবং স্পন্দনের মতো বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। রসায়ন অংশে রাসায়নিক গণনা, গ্যাসের ধর্ম, অ্যাসিড-ক্ষার এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত মূল ধারণাগুলো তুলে ধরা হয়েছে। জীববিজ্ঞান অংশে কোষবিজ্ঞান, মানবদেহ, শারীরবৃত্ত এবং রক্ত সংবহনসহ গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হয়েছে।
কোর্সটি শেষ করার পর শিক্ষার্থীরা BdJSO-এর ফাউন্ডেশন পর্যায়ের প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিতে পারবে।
Watch on Youtube: Click Here
Practice on Arena: Click Here
Course Content
কোর্স পরিচিতি
-
Junior Science Olympiad (JSO) Guideline
19:23