জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ক্যাম্প | প্রাথমিক পর্যায়
About Course
The Olympiad Academy-এর জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ক্যাম্প একটি ১ বছরব্যাপী সুসংগঠিত প্রোগ্রাম, যা বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO), আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO) এবং অন্যান্য বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
স্বল্পমেয়াদি ক্যাম্পের পরিবর্তে এই প্রোগ্রামে পুরো এক বছর ধরে ধারাবাহিকভাবে শেখা, অনুশীলন, মূল্যায়ন এবং মেন্টরশিপের মাধ্যমে একজন শিক্ষার্থীর বৈজ্ঞানিক চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা হবে।
পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, পৃথিবী ও মহাকাশ বিজ্ঞান, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং যৌক্তিক বিশ্লেষণসহ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য প্রয়োজনীয় প্রতিটি বিষয় ধাপে ধাপে শেখানো হবে।